বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর

গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও গুলিসহ জসিম ত্রিপুরা প্রকাশ রুবেল ত্রিপুরা ও মো: মঞ্জুর আলম নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুইমারা বড়পিলাক এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত জসিম ত্রিপুরা প্রকাশ রুবেল ত্রিপুরা হরকুমার কারবারি পাড়ার বাসিন্দা গৃদ্বিজয় ত্রিপুরা ছেলে এবং মো: মঞ্জুর আলম কলাবাড়ি এলাকার বাসিন্দা মো: বাচ্চু মিয়ার ছেলে।আটককৃতররা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস’র (সংস্কার) কর্মী।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী-পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী গুইমারার বড় পিলাক বাজার সংলগ্ন চলাচলের রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র ও গুলিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com