বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে মৎস্য কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলেদের মানববন্ধন। কালের খবর

নবীনগরে মৎস্য কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলেদের মানববন্ধন। কালের খবর

 

মোহাম্মদ মাহফুজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ রোডে উপজেলা মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জেলে সম্প্রদায়ের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২০-অক্টোবর সকালে উপজেলার জেলে সম্প্রদায়ের ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলে সম্প্রদায়ের বক্তারা উপজেলা মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে মাছ ধরার বৈধ জাল জব্দ, জব্দকৃত জাল গোপনে বিক্রি, জেলেদের হুমকি প্রদান, জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ আনেন। এ সময় মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, বিপুলের নাম উল্লেখ করে তাদের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।
জেলে সম্প্রদায়ের সমন্বয়ক মো. পারভেজ খান বলেন, আমরা বৈধ জাল দিযে মাছ শিকার করলেও কেন আমাদেরকে শুধু শুধু হয়রানি করে। আমরা এর প্রতিবাদ করলে মাদক দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়।এ সময় উপজেলার প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com