বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরের সাবেক এমপি জাহাঙ্গীর আলমের নাতি সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন গ্ৰেফতার। কালের খবর

মুরাদনগরের সাবেক এমপি জাহাঙ্গীর আলমের নাতি সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন গ্ৰেফতার। কালের খবর

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : 

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সহ সভাপতি ও কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকারের নাতি আল আমিন সরকারকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানা বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

গ্রেফতার কৃত আল আমিন সরকার কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন এবং কুমিল্লা ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাঙ্গীর আলম সরকারের নাতি।

পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের নগরীর ঝাউতলা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালি থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নগরীর ঝাউতলা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগের দুটি মামলা রয়েছে। বুধবার দুপুরের আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com