শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
লালমনিরহাটে মধ্যরাতে আগুনে পুড়ল ১৪ দোকান, কোটি টাকার ক্ষতি। কালের খবর

লালমনিরহাটে মধ্যরাতে আগুনে পুড়ল ১৪ দোকান, কোটি টাকার ক্ষতি। কালের খবর

 

রাসেল ইসলাম, লালমনিরহাট, কালের খবর : 
লালমনিরহাটে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৪টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (৬ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাটোয়ারী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ শেষ করে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যায়। মাঝ রাতে হঠাৎ পাটোয়ারী মার্কেটে আগুন লাগে। পার্শ্ববর্তীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে ওই মার্কেটের তিনটি গুদামসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী বলেন, আমার দোকানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় ৫০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে।

মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি কাপড়ের দোকানেই প্রায় অর্ধ কোটি টাকার কাপড় পুড়ে গেছে। এছাড়াও একটি কসমেটিকস দোকান, কীটনাশক দোকান, একটি মুদির দোকান, টেইলার্স ও তিনটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ওয়াদুল হোসেন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com