বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মা‌টিরাঙ্গায় গভীর রাতে পুড়লো বসত বা‌ড়ি‌। কালের খবর

মা‌টিরাঙ্গায় গভীর রাতে পুড়লো বসত বা‌ড়ি‌। কালের খবর

 

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি, কালের খবর :

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় গভীর রা‌তে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে বসত বা‌ড়ি‌। বুধবার (২ অ‌ক্টোবর) দিনগত গভীর রাতে মাটিরাঙা উপ‌জেলার সীমান্তবর্তী তাইন্দংয়ের দ‌ক্ষিন আচালং এলাকায় মো. খোরশেদ আলম (৪০) এর বসত ঘ‌রে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি।

ভুক্ত‌ভো‌গি মো. খোর‌শেদ আলম জানান, রা‌তে খাওয়া ধাওয়া শেষে আমরা সবাই যখন ঘুমিয়ে যাই তখন কে বা ক‌ারা তার বাড়ি‌তে আগুন ধ‌রি‌য়ে দেয়। এ‌তে রান্নাঘর, গরু ঘর ও বসতঘরসহ মোট তিন‌টি ঘর ,আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পত্র পু‌ড়ে ছাই হয়ে গে‌ছে।

তাইন্দং ইউ‌নিয়ন বিএন‌পি সাধরণ সম্পাদক আ‌মির হো‌সেন জানান,পার্বত‌্য এলাক‌াকে অ‌স্থি‌তিশীল করার লক্ষে আওয়ামী‌গের এ‌কটি সন্ত্রাসী চক্র সন্ত্রাসী কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছে। তারই অংশ হি‌সে‌বে খোর‌শেদ আল‌মের বা‌ড়ি‌তে আগুন দেয়া হয়ে‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রেন তি‌নি।

এদিকে বৃহস্পিতবার (৩ অক্টোবর) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেছেন মাটিরাঙা
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।এসময় তার সাথে ছিলেন, মা‌টিরাঙ্গা থানা পুলিশের অ‌ফিসার ইনচার্জ (ওসি) তৌ‌ফিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ ও তাইন্দং ইউ‌নিয়ন বিএন‌পি সাধরণ সম্পাদক আ‌মির হো‌সেন প্রমুখ।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন। অনাকাঙ্খিত এ ঘটনাকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এ জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। এসময় ক্ষতিগুস্থ মো. খোরশেদ আলমকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন।

মা‌টিরাঙ্গা থানা পুলিশের অ‌ফিসার ইনচার্জ (ওসি) তৌ‌ফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অ‌ভি‌যোগ প্রা‌প্তি সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় ব‌্যাবস্থা গ্রহন করা হ‌বে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com