শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
খুনি শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। কালের খবর

খুনি শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। কালের খবর

 

কালের খবর ডেস্ক : 
রাজধানীর ডেমরা থানার অন্তর্গত ৬৬ নং ওয়ার্ডের পশ্চিম সানারপাড় হতে বোর্ড মেইল ও বড় ভাঙ্গায় শনিবার ২৮ সেপ্টেম্বর বিএনপির নেতা সেলিম-জামানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে প্রতিটি এলাকায় আওয়ামিলীগের উসকানিতে কিছু সুবিধাবাদী দুর্বৃত্তের অপকর্মের কারণে ডেমরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। এসব অপকর্মের দ্বায়ভার বিএনপির উপর চাপিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এসব অপকর্ম হতে সবাইকে সাবধান করে দেওয়ার জন্য এবং জনগনকে সচেতন করতে ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এসএম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময উপস্থিত ছিলেন, ডেমরা থানা শ্রমিক দলের সভাপতি হাজী আবদুল কুদ্দুস, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, যুব দলনেতা ডাঃ রফিক, বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আলমগীর হোসেন, মীর দেলোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com