শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাজেকে আটকেপড়া পর্যটকরা ফিরছে। কালের খবর

সাজেকে আটকেপড়া পর্যটকরা ফিরছে। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা আহুত টানা ৭২ ঘণ্টার ‘সিএইচটি ব্লকেড’ এ ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ি রওনা করেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে সমাজের ভ্যালি থেকে খাগড়াছড়ির উদ্দ্যেশ্য রওয়ানা দিয়েছে পর্যটকরা।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় ফিরতে শুরু করে আটকেপড়া পর্যটকদের বহনকারী যানবাহনগুলো। সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সকালের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। আশা করছি সব গাড়ি নিরাপদে পৌঁছে যাবে।

টানা অবরোধ শেষে নিরাপদে সাজেক থেকে ফিরতে পেরে শুকরিয়া আদায় করেছেন নোয়াখালী থেকে আসা পর্যটক নাহিয়ান কবির। তিনি বলেন, আমরা দশ বন্ধু মিলে শুক্রবার সাজেক এসেছিলাম। শনিবার ফেরার কথা থাকলেও অবরোধে আটকে পড়েছি।

এর আগে সাজেকে আটকেপড়া প্রায় দেড় হাজার পর্যটকদের মধ্যে ৩৫ জন পর্যটক সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ৭২ ঘন্টা অবরোধের কারণে সাজেকে বহু পর্যটকসহ আটকে পড়েছেন যানবাহন চালক ও পরিবহন শ্রমিক।

প্রসঙ্গত, গেল বুধবার জেলার নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। এ ঘটনায় তিনজন নিহত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com