বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন। কালের খবর

……………………….

ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অভিযোগ বুথ খোলার সিদ্ধান্ত। 
……………………….

ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াছিন আরাফাত আশিক / মোহাম্মদ মাহফুজ / মো. কবির হোসেন, কালের খবর : 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংবাদিকতার মানোন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লাকে উপদেষ্টা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজুকে আহবায়ক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীনকে সদস্য সচিব,সাবেক সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, কায়নির্বাহী কমিটির ফরহাদুল ইসলাম পারভেজ ও প্রেস ক্লাব সদস্য জালালউদ্দিন রুমীকে সদস্য করে এ কমিটি হয়েছে। গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভূয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা বিষয়ে প্রেস ক্লাবে অভিযোগ বুথ খোলার সিদ্ধান্ত হয়। এতে লিখিত ভাবে অভিযোগ দেয়া যাবে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার প্রেস ক্লাবকে এ কার্যক্রমে সম্পৃক্ত করে পুরো জেলায় ভূয়া সাংবাদিকদের তালিকা প্রণয়ন, অপসাংবাদিকতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পেশাদারিত্ব, সৎ নির্ভীক সাংবাদিকতার লক্ষ্যে, সাংবাদিকতার মানোন্নয়নে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির আহবায়ক মোহাম্মদ আরজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টাবৃন্দ প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, কমিটির সদস্য সচিব আল আমীন শাহীন, সদস্য সৈয়দ মোঃ আকরাম,ফরহাদুল ইসলাম পারভেজ, জালালউদ্দিন রুমী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com