বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আসলাম চৌধুরী। কালের খবর

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আসলাম চৌধুরী। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর সাথে মতবিনিময় করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮ টায় সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিলস্থ আসলাম চৌধুরীর বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসয়ম সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক এম কে মনিরের নেতৃত্বে সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান৷ পরে আসলাম চৌধুরীর সাথে আলোচনায় মিলিত হন তারা।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন সভাপতি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক এম কে মনির। এসয়ম তারা গত ১৫ বছর আওয়ামী দু:শাসনের যাঁতাকলে পড়ে লেখালেখির স্বাধীনতা হারানোর পাশাপাশি মামলা, হামলা আর হয়রানিতে নিজ এলাকা ছাড়া হওয়ার কথা জানান৷ সেইসাথে ডজন ডজন মিথ্যা মামলায় দীর্ঘ দিন ধরে কারাগারে থাকার দুঃসহ স্মৃতি তুলে ধরেন সাংবাদিক নেতারা।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান বলেন, বিগত ১৫ বছর ধরে আমাদের অবাধ ও মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। কথা বলতে দেওয়া হয়নি। সংগঠন করতে দেওয়া হয়নি। মানুষের পাশে দাঁড়াতেও দেওয়া হয়নি। মামলা দিয়ে হামলা করে আমাদের দমানোর চেষ্টা করা হয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অসহায় পরিবার। এমনকি আমরা দুর্নীতি, অনিয়ম ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সংবাদ লিখা শুরু করলে স্বার্থ সিদ্ধির জন্য সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্ত আমাদের উপর হায়েনার মতো পিছু লেগেছে। অগ্নি সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী এমন ট্যাগ দিয়ে তারা আমাদেরকে হেনস্তা করেছে।  এখনও স্বৈরাচারের দোসররা সক্রিয়।

লায়ন আসলাম চৌধুরী বলেন, আপনাদের মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় আমি কাজ করব। আমি অন্যায় করলে আমার বিরুদ্ধেও লিখবেন৷ আমাকে প্রশ্ন করবেন, ভুল ধরিয়ে দিবেন৷ কেউ অন্যায় করলে আমাকে জানাবেন। আপনাদের মাধ্যমেইতো আমরা জানব। তিনি বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলবেন। তাদেরকে আমরা সর্ব্বোচ্চ সহযোগিতা করব।

মত বিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, ইমাম হোসেন ইমন, আশরাফুল ইসলাম শাহীন,  জাহিদুল ইসলাম রুমন, শাহাদাত হোসেন, আশ্রাফুল ইসলাম শাহেদ, শাহ ইমরান শাহিন ও জামশেদ হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com