বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মোটা অংকের টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার হুমকি, ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ ভুক্তভোগীর। কালের খবর

মোটা অংকের টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার হুমকি, ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ ভুক্তভোগীর। কালের খবর

 

বিশেষ প্রতিনিধি, কালের খবর :

বন্দর নগরী চট্টগ্রামের  চিহ্নিত সন্ত্রাসী  মোঃ জামাল উদ্দিন সহ তার অনুসারিরা সমাজ সেবক ও ব্যবসায়ী রোটারিয়ান মোহাম্মদ জাবেদ এর কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। চট্টগ্রামে মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাবেদ তার উপর ঘটে যাওয়া নির্মম সন্ত্রাসী হামলার বিষয়ে লিখিত অভিযোগ নং ২৩৬ এ বিষয় গুলো উল্লেখ করেন। ব্যবসায়ী জাবেদ ঘটনার বিবরণে জানান বিগত  ১৮ জুলাই ২০২৪ ইং তারিখে সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে । এসময় সন্ত্রাসী জামাল উদ্দিন ও তার অনুসারীরা   রোটারিয়ান জাবেদ এর ব্যবসা প্রতিষ্ঠান তামিম ট্রেডার্স এবং সফটটাস কমিউনিকেশন এ প্রবেশ করে ব্যবসায়ী জাবেদ এর কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার ব্যবসায়িক প্রয়োজনে রাখা নগদ ৩ লক্ষ টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন সন্ত্রাসী দল। এই বিষয়ে কোন ধরনের বাড়াবাড়ি করলে ব্যবসায়ী জাবেদ সহ তার পুরো পরিবারকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদ্বিগ্ন ও চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ব্যবসায়ী জাবেদ ও তার পরিবার। সন্ত্রাসীরা ইতি পূর্বেও সমাজ সেবক রোটারিয়ান জাবেদ এর কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানের অজুহাত দফায় দফায় বেশ কয়েক বার লক্ষ লক্ষ টাকা নীরবে চাঁদাবাজি করেছে বলে তিনি তার বকতব্যে উল্লেখ করেছেন। তিনি প্রাণ ভয়ে মুখ খুলেনি এবং কোন প্রকার আইনি ব্যবস্থা নিতেও সাহস করেননি। জাবেদ এর ব্যবসা  প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরীর নজির আহমেদ চৌধূরী রোডস্থ কাটাপাহাড়ের মুখে অবস্থিত। দীর্ঘদিন যাবত তিনি সুনামের সাথে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়িক উন্নতির পথে প্রধান অন্তরায় ও দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে চাঁদাবাজ সিন্ডিকেট প্রধান  এই সন্ত্রাসী সহ তার কতিপয় সদস্যরা । বিভিন্ন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় রাজনীতির অন্তরালে নগর জুড়ে ছড়িয়ে পড়েছে এই সব অপরাধী সন্ত্রাসী চক্রের সিন্ডিকেট।   সম্প্রতি কোটা আন্দোলনের ইস্যু যখন চরম পর্যায়ে পৌঁছে যায় ঠিক তখনি সন্ত্রাসী গোষ্ঠী   ঐ সুযোগ কে কাজে লাগিয়ে  তার ব্যবসা প্রতিষ্ঠান এর অফিসে এসে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে বসে এবং ৩ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে  থানায় গিয়েও জাতীয় ইস্যু কোটা আন্দোলন এর কারনে প্রশাসনিক কাজের ব্যস্ততায় থানা মামলা নিতে অস্বীকার করেন বলে রোটারিয়ান জাবেদ তার মৌখিক অভিযোগে জানায়।সাম্প্রতিক সময়ের চলমান সহিংসতা, আন্দোলন এবং সরকারের পক্ষ হতে জারি করা কারফিউ এবং সরকারি অফিস-আদালত বন্ধ থাকার ঘোষণায় বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ায় কাল বিলম্ব হয়েছে বলে জানিয়েছে। সামাজিক ভাবে জাবেদ একজন ব্যবসায়ী এবং স্বীকৃতি প্রাপ্ত সমাজ সেবক। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল রোগি কল্যান সমিতি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি, মুসলিম এডুকেশন সোসাইটি , কদম মোবারক মুসলিম এতিম খানা, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন,  চট্টগ্রাম রোটারি সেন্টার, ইসলামাবাদ টাউন  কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি, চট্টগ্রাম সমবায় উন্নয়ন ব্যাংক সহ  ইত্যাদি সামাজিক কল্যাণমুখী সংস্থা ও বিভিন্ন মানবিক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং পারিবারিক নিরাপত্তার জন্য

আইনি সহয়তা চেয়ে ভবিষ্যতে মামলার উদ্দেশ্যে  মাননীয় আদালত কে সম্পূর্ণ বিষয়টি লিখিত ভাবে অবগত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার এবং তিনি ও তার পরিবারের আইনগত নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com