বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত। কালের খবর

 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি শাহ আলম উচ্চ বিদ্যালয়ে কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত জুন মাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, মোছা. সেলিনা বেগম প্রধান শিক্ষকসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ায় গড়িমসি করছেন। কমিটির সিদ্ধান্ত ছাড়া কমিটির সাবেক সভাপতি আবুল বাশার মোবারকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেন না। এসব বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। গত ৪ জুলাই ম্যানেজিং কমিটির এক সভায় মোছা. সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধানের পদ থেকে অব্যাহতি হয়েছে।

এ ব্যাপারে মোছা. সেলিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন বলেন, বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়। ম্যানেজিং কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন। নিয়োগ বাতিল করার এখতিয়ার কমিটির রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com