বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ময়মনসিংহের ‘শম্ভুগঞ্জ সেতু’ ৩৩ বছর ধরে টোল আদায় চলছে, নাগরিকেরা ক্ষুব্ধ। কালের খবর  

ময়মনসিংহের ‘শম্ভুগঞ্জ সেতু’ ৩৩ বছর ধরে টোল আদায় চলছে, নাগরিকেরা ক্ষুব্ধ। কালের খবর  

 

নাগরিক সংগঠন টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছে। এর মধ্যই আরও তিন বছরের ইজারা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি, কালের খবর :

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর ১৯৯১ সালে নির্মিত হয় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। স্থানীয় মানুষের কাছে শম্ভুগঞ্জ সেতু নামে পরিচিত এই সেতু নির্মাণের ৩৩ বছর পার হয়েছে। ইতিমধ্যে নির্মাণব্যয়ের চেয়ে অনেক গুণ বেশি টাকা টোল আদায় করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। একাধিক নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে সেতুর টোল আদায় বন্ধের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি। গত ২৫ জুন সেতুটির টোল আদায়ের জন্য নতুন করে আরও তিন বছরের ইজারা দেওয়া হয়েছে।

সওজ সূত্রে জানা যায়, ৫৬ কোটি ৩৮ লাখ ২৫০ টাকায় সেতুর ইজারা পেয়েছে ‘মেসার্স মোস্তাফা কামাল এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। এর আগের তিন বছরও একই প্রতিষ্ঠান ইজারাদার ছিল। ওই তিন বছরের ইজারা মূল্য ছিল ৪৭ কোটি টাকা। এভাবে গত ৩৩ বছরে সেতুটির নির্মাণব্যয় ৭২ কোটি টাকা কবেই উঠে গেছে। এর পরও টোল আদায়কে স্থানীয় বাসিন্দারা জুলুম হিসেবে দেখছেন।

অন্তত ১৫ বছর ধরে একই ব্যক্তিরা বারবার টোল আদায়ের ইজারা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। মেসার্স মোস্তাফা কামাল এন্টারপ্রাইজের নামে এ ইজারা দেওয়া হলেও মূলত শম্ভুগঞ্জ এলাকার প্রভাবশালী কিছু মানুষ মিলে এ টোল আদায় করেন। টোলের ইজারা মূল্যের চেয়ে অনেক টাকা আদায় হয়। এ টাকা প্রভাবশালীরা ভাগ করে নেন।

এ বছর সেতুর ইজারার দরপত্র জমা দিতে না পেরে মাহবুবুল হক নামের এক ব্যবসায়ী পুলিশ ও সওজের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগে বলেন, দরপত্র জামা দিতে চাইলে সওজ কার্যালয়ের সামনে তাঁদের বাধা দেওয়া হয় ও দরপত্র ছিনিয়ে নেওয়া হয়।

তবে এ অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি বলে দাবি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনউদ্দিনের। মেসার্স মোস্তফা কালাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরা মোট ২৫ জন মিলে ইজারা নিয়ে টোল আদায় করি। কারও দরপত্র জমা দিতে বাধা দেওয়ার কোনো বিষয় আমি শুনিনি।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com