শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর

সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর

 

মিহিরুজ্জামান সাতক্ষীরা, কালের খবর :
সকাল থেকেই আকাশ ছিল মুখভার,দুপুরের দিকে কখনও রৌদ্র আবার কখনও মেঘলা আকাশ,সন্ধ্যার আগেই সূর্য হারিয়ে গিয়েছিল,বইছিল ঠান্ডা বাতাস, তারপর সাত টার দিকে আকাশে মেঘের গর্জন,ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। কিছুক্ষনের মধ্যে মুসুলধারে না হলেও বৃষ্টি নামতে থাকে। কাঙ্খিত বৃষ্টিপাত,প্রত্যাশিত বৃষ্টি। এভাবে চলতে থাকে অন্তত এক দেড় ঘন্টা। দীর্ঘ দিনের তাপদাহ,ভ্যাপসা গরম আর অসহনীয় অস্বস্তিকর পরিস্থিতির যবনিকাপাত ঘটলো। চোক জুড়ানো,মন ভুলানো কাঙ্খিত বৃষ্টিপাতে জনজীবনের স্বস্তি এতটুকু একাকার মেঘ ডাকা বিদ্যুৎ চমকানোর শংকাকে মাথায় রেখে অনোন্দ পরম আনন্দে বৃষ্টিরপানিতে ভিজেছে। প্রত্যাশিত বৃষ্টির দেখা পাওয়ার কেবল জনজীবনে স্বস্তি আসেনি সাতক্ষীরার উৎপাদন ব্যবস্থায় যে ছন্দপতন ঘটেছিল,উৎপাদন ব্যহত হচ্ছিল বিশেষ করে চিংড়ী সাদা মাছ উৎপাদনে গতি সঞ্চার করবে বৃষ্টিপাত। জেলার কৃষি উৎপাদনেও অচলাবস্থার সৃষ্টি করেছিল বৃষ্টিহীনতার আর তাপদাহ। সবজি উৎপাদন আশঙ্কাহারে হ্রাস পেয়েছিল। এক কথায় সব ধরনের উৎপাদনে,নির্মানে জনজীবনে অস্থিরতার ক্ষেত্র বির্নিমান হয়েছিল।গতকাল সন্ধ্যা হতে শুরু হওয়া প্রায় এক থেকে দেড় ঘন্টা ব্যাপী বৃষ্টিপাত নিমিষেই পরিবর্তন,পরিবর্ধনের মাধ্যমে সুনশান সুখময় পরিস্থিতির অবতরনা ঘটিয়েছে। প্রকৃতিকেও করে অপরুপ,দীর্ঘ দিনের ঘাটতি হাহাকার আর অসংকোচকে দুরীকরন করেছে।সাতক্ষীরা শহরের পাশাপাশি জেলার সর্বত্র বৃষ্টিপাতের দেখা দিয়েছে। কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। প্রত্যাশিত বৃষ্টিকে কেবল মাত্র বৃষ্টিপাত বলতে নারাজ অনেকে তাই উদ্বাসিত এবং খুশি হয়ে বলতে দেখা গেছে রহমতের বৃষ্টি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com