রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর

সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর

 

মিহিরুজ্জামান সাতক্ষীরা, কালের খবর :
তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ।এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশা চালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে খাবার স্যালাইন ও এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছেন ড্রিম সাতক্ষীরা। বুধবার দুপুরে ড্রিম সাতক্ষীরার আয়োজনে শহরের খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও বাই পাস সড়কে ৭০০ বোতল পানি ও স্যালাইন বিতরণ করা হয়।এ সময় উপস্থিতি ছিলেন, ড্রিম সাতক্ষীরার এডমিন মাসুম বিল্লাহ, এডমিন সিনথিয়া রহমান,সাফিয়া ইয়াসমিন,মডারেট সাকিব,মেহেদী,হাফিজ,সোহান সহ ড্রিম সাতক্ষীরার সদস্যরা। তীব্র দাবদাহের মধ্যে ড্রিম সাতক্ষীরার পক্ষ থেকে পানি এবং স্যালাইন পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন,এই তীব্র গরমের মধ্যে পুলিশের পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে। ড্রিম সাতক্ষীরার এডমিন মাসুব বিল্লাহ বলেন,আমরা বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ করছি।আমরা ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি এবং স্যালাইন বিতরণ চলমান থাকবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com