শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রূপগঞ্জে ৩ টি প্রতিষ্ঠানসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা। কালের খবর

রূপগঞ্জে ৩ টি প্রতিষ্ঠানসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: সাড়ে ৪ লাখ টাকা জরিমানা। কালের খবর

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানের সংযোগসহ দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় ৩টপ প্রতিষ্ঠানকে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পারাগাঁও ও বরাবো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও রেগুলেটরসহ বিভিন্ন সরঞ্জাম।

তিতাসের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে অভিযান চালায় তারা। এসময় পারাগাঁও এলাকায় অবৈধভাবে পূঃন সংযোগ নেয়া দুই কিলোমিটার বিস্তৃত দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি রবাবো এলাকায় একটি বেকারি ও একটি রেষ্টুরেন্ট এবং পারাগাঁও এলাকায় একটি মিষ্টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অপরাধে ঐ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com