বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
গাজীপুর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

গাজীপুর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

 

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি, কালের খবর : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীন “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম” এর আওতায় উজান সংস্থা কর্তৃক পরিচালিত ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, গাজীপুর কর্তৃক বাস্তবায়িত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ৩১ ও ৪০ নং ওয়ার্ডে অবস্থিত ৮টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সুবিধা বঞ্চিত, হত দরিদ্র, করে পড়া শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাইলট ও কাস্টমস অফিসার আলহাজ্ব ক্যাপটেন হারুন অর রশিদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,মায়ের দোয়া সমাজসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের গাজীপুর সদর মেট্রো থানার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (জিকু), উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন- উজান গাজীপুরের জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাইফুর রহমান। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন,উজান গাজীপুরের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জিল্লুর রহমান। সার্বিক সহযোগিতায়- আলহাজ্ব মোঃ হাছেন আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পূর্ব ধীরাশ্রম উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ শামীম আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন- মোঃ মাহবুবুর রহমান, মোঃ বাবুল হোসেন, মোঃ মামুন আকন্দ।

“অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, উজান সংস্থার মাধ্যমে ঝরে পড়া ও কখনো বিদ্যালয়ে যায়নি এমন ছেলে মেয়েদের নিয়ে শিখনকেন্দ্র স্থাপন করে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে এবং শিক্ষার্থীদের শিক্ষা ভাতা (উপবৃত্তি), বিনা মূল্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগসহ যাবতীয় শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছে। নিঃসন্দেহে এটি প্রশংসার দাবী রাখে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার, উজান, গাজীপুর বলেন- মাদক, বাল্য বিবাহ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং একজন সৎ যোগ্য আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য বলেন। এছাড়াও সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা করার জন্য আহবান করেন।” আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রস্কার বিতরণ, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- মোসাঃ আরজুদা আক্তার, মোসাঃ সুমি আক্তার, মোসাঃ শারমিন আক্তার, মোসাঃ ইয়াসমিন আক্তার, মোসাঃ জমিলা আক্তার, মোসাঃ তাহমিনা সুলতানা রুমা, শ্রী সবিতা রানী দত্ত প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com