বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাভারে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি,থানায় জিডি। কালের খবর

সাভারে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি,থানায় জিডি। কালের খবর

 

আশুলিয়া প্রতিনিধি, কালের খবর : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায়া”দি-ল্যাব এইড হাসপাতালের’ভুল চিকিৎসায়’রোগীর মৃত্যু, টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা”এই শিরোনামে গতকাল মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশ ডটকম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আমার ব্যক্তিগত মুঠোফোন ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে ভয়-ভীতি দেখিয়ে হুমকি দেয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাব হোসেন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৪৭৫। এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আশুলিয়া জামগড়া দি-ল্যাব এইড হাসপাতালের বিরুদ্ধে আমাদেরবাংলাদেশ ডটকম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়া তিনি আরও বলেন, ১২ই ফেব্রুয়ারি স্থানীয় ও জাতীয় একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকা সংবাদ প্রকাশ হয়েছে। আমাদের প্রত্রিকায় নিউজ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আমাকে মুঠোফোনে,ফোন করে ভয়-ভীতি দেখিয়ে হুমকি দেয়। আমি বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু ও সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস-কে অবগত করে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। এছাড়া সাংবাদিক মোঃ সোহরাব হোসেন-কে হুমকি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব সাভার উপজেলা শাখা। তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এ.এফ.এম সায়েদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সোহরাব হোসেন একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com