শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে হত্যা মামলার রহস্য উন্মোচন -আসামি গ্রেপ্তার। কালের খবর

সখীপুরে হত্যা মামলার রহস্য উন্মোচন -আসামি গ্রেপ্তার। কালের খবর

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুর ওড়নার কাপড় দিয়ে হাত পা হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর)সখীপুরে অটোচালক হত্যা মামলার আসামি শনাক্ত করে দ্রুত আসামি গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সার্বিক তত্ত্বাবধানে হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করা হয়।মামলার বিবরণ অনুসারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে সখীপুর থানার ইনস্পেক্টর সালাউদ্দিন( তদন্ত)নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে ঢাকা কাশিমপুর গাজীপুর ঢালাইসিটি এলাকা থেকে লালমনিরহাট কালীগন্জ থানার গোপালরায় গ্রামের মনিরুল হোসেনের স্ত্রী শরিফা(৩৬)কে গ্রেপ্তার করে।
শরিফার তথ্যমতে,পিরোজপুর কাউখালী থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল (৫৭)কে এবং টাঙ্গাইল সখীপুর উপজেলার ঘেচুয়া শান্তিনগর রকমানের বাড়ি এলাকার আ:রহমানের ছেলে মো:খোকন মিয়া(৩৬)কে ঢাকা আশুলিয়া কুরগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে।পরে তাদের তথ্যের ভিত্তিতে নরসিংদী শিবপুর উপজেলার দত্ত গাও ভিটিপাড়া সালামত খাঁ ছেলে মোকলেসুর রহমান মুকুল(৫৪)কে গাজীপুর কাশিমপুর ল্যাবওয়ান হসপিটালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য :সখীপুরে (২৯ অক্টোবর) কালমেঘা বেলতলী এলাকায় জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস কনফারেন্সে জানান,আলোচিত হত্যা মামলার আসামিরা পূর্বে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। তিনি আরও বলেন, চুরি -ছিনতাইয়ের বিষয়টি কারাগারে বসে পরিকল্পনা করে।ধৃত আসামিদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com