রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
দিন ফেরাতে ছাহেরা এখন চা দোকানি

দিন ফেরাতে ছাহেরা এখন চা দোকানি

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর : 
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ ছাহেরা খাতুন সখীপুর প্রেসক্লাবের দেয়াল ঘেঁষে তাবু টেনে ছায়া তৈরি করে
কাঠের দুটো বেঞ্চ ফেলে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে প্রতিদিন।

জীবনের মানে বুঝতে খুব বেশি সময় লাগেনি ছাহেরা খাতুনের। অনেকটা বাধ্য হয়ে টানাপোড়েনের সংসারের হাল ধরতে চা বিক্রির সিদ্ধান্ত নিতে খুব বেশি কষ্ট হয়নি।ছাহেরা দম্পতির নতুন অতিথিদের বেড়ে ওঠার সাথে সাথে দৈনন্দিন খরচ বৃদ্ধির চিন্তা করে একটা কিছু করার কথা ভাবতে থাকেন। ছাহেরার ভাষ্যমতে,যেহেতু আমার সংসার সামলিয়ে
পরিবারের বোঝা টানতে কিছু একটা দরকার, তাই সে চা বিক্রির পেশা বেঁছে নেয়।তাবু দিয়ে বানানো অস্থায়ী এ( টং)দোকান মাঝে মধ্যে ভাঙ্গা গড়ার কবলে পড়ে। চা দোকানি ছাহেরার মনে এতোটুকু দাগ কাটেনি,কারণ ৪সদস্যের সংসারের সুখ-শান্তি বয়ে আনতে দিনশেষে কিছু পয়সাকড়ি মিলে।যা দিয়ে সংসারের ভার বহন করার একটা সুযোগ তৈরি হয়।গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়,দোকানটির সামনে পৌর ড্রেনেজ নির্মাণ কাজ চলার কারণে সামান্য জায়গায় সবার বসার সংকুলান না হওয়ায় অনেকে দাড়িয়ে চা পান করছে।ছাহেরার দোকানে চা পানরত এক ব্যক্তি প্রতিবেদকের সাথে কথা হলে জানান,আপার চা দোকান একটু পরিছন্ন এবং ব্যতিক্রমী চা তৈরি করেন,তাই এ দোকানে আসি।দোকান পরিচালনাকারী ছাহেরা বলেন, যেহেতু আমি মেয়ে মানুষ প্রথম দিকে একটু সংকোচ বোধ করতাম, এখন আর আগের মতো মেয়ে বলে সংকোচ বোধ হয় না।এখন মেয়েরা শালীনতার মধ্যে সব কাজের অংশীদারিত্ব নিতে পারে। ছাহেরা আরও জানান,আমাকে যদি সরকারি কোন জমি বিধি মোতাবেক বরাদ্দ দেওয়া হয়, আমি স্থায়ী চা দোকান করে সংসার চালাতে পারবো।দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধির সাথে সাক্ষাৎতে একটু মুচকি হেঁসে বলেন,কাজের মধ্যে তখনি আনন্দ পাই, যখন দেখি আমার দোকানে আগত অতিথিরা সকলেই সম্মান রেখে কথা বলেন।

এবিষয়ে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আ:বাছেদ শিকদার বলেন, ছাহেরা অত্যন্ত সহজ-সরল ও ভালো মানুষ। তার একটি মেয়ে কলেজে পড়াশোনা করে।ছাহেরা সরকারি( লিজকৃত)স্থায়ী জমি বরাদ্দ পেলে সন্তানদি নিয়ে ভালো চলতে পারবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com