শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে টিনের বেড়া কেটে স্বর্নলংকারসহ নগদ টাকা চুরি!

সখীপুরে টিনের বেড়া কেটে স্বর্নলংকারসহ নগদ টাকা চুরি!

 

আহমেদ সাজু সখীপুর, কালের খবর : 

টাঙ্গাইলের সখীপুরে চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার(২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কচুয়া পূর্ব পাড়া প্রবাসী মজিদ মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন প্রবাসী মজিদ মিয়ার বাবা-মা ও তার ছোট বোন।

মজিদ মিয়া জানান, ভোররাতে মায়ের চিৎকার শুনে এগিয়ে আসলে দেখতে পাই ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে।

ধারণা করা হচ্ছে গভীর রাতে চোরচক্রটি ঘরের বেড়া কেটে চেতনানাশক স্প্রে করে ঘরে থাকা নগদ প্রায় আড়াই লক্ষ টাকা, প্রায় দুই ভরি সোনার গহনা ও দুইটি স্মার্টফোন নিয়ে যায়।

তিনি আরো জানান, ঘরে গরু বিক্রির এক লক্ষ টাকা সহ এলাকার বৈদ্যুতিক ট্রান্সফর্মার কেনার টাকা জমা ছিল। স্বর্ণালংকার, নগদ টাকা,মোবাইল সহ অন্তত ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে চোরচক্রটি। চেতনানাশক প্রয়োগের ঘটনায় পরিবারের এক সদস্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় মোফাজ্জল হোসেন নামের এক ব্যবসায়ী জানান, গত একদিন আগে আমার বাড়িতেও চেতনানাশক স্প্রে করে চুরির চেষ্টা করা হয়। এতে চোরেরা কোন কিছু না নিতে পারলেও আমার পরিবারের একজন সদস্য এখনো টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধিকে জানান, চুরির ঘটনা জানতে পেরে সকালেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com