মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
এক যুগ পর যশোর মেডিকেলে ৫শ শয্যার হাসপাতালের অনুমোদন। কালের খবর

এক যুগ পর যশোর মেডিকেলে ৫শ শয্যার হাসপাতালের অনুমোদন। কালের খবর

 

আবেদ হোসাইন,যশোর প্রতিনিধ, কালের খবর : এক যুগ আগে যশোর মেডিকেল কলেজ চালু হলেও হাসপাতাল বাস্তবায়ন হয়নি। ৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছেন যশোরবাসী। অবশেষে যশোরবাসীর প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় যশোর মেডিকেল কলেজে ৫শ শয্যার হাসপাতাল বাস্তবায়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের নাম অ্যাস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হসপিটাল অ্যান্ড এনসিলারি ভবন ইন যশোর।

জানা যায়, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হয়। ২০১০-১১ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হয়। তখন কলেজের কাজ চলত যশোর জেনারেল হাসপাতালে। ২০১৬ সালের আগস্ট মাসে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় হরিনার বিলে নিজস্ব ক্যাম্পাসে কলেজ ভবনে কার্যক্রম চালু হয়। ৭৫ বিঘার নিজস্ব ক্যাম্পাসের কলেজে বর্তমানে ইন্টার্নসহ চার শতাধিক শিক্ষার্থী রয়েছেন।

তবে দীর্ঘ ১২ বছরেও এখানে চালু হয়নি মেডিকেল কলেজ হাসপাতাল। এতে ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। ব্যবহারিক শিক্ষার জন্য তাদের যেতে হয় ৫ কিলোমিটার দূরের যশোর জেনারেল হাসপাতালে।

একনেকে প্রকল্প অনুমোদনের খবরে খুশি যশোরবাসী। সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতারা।

যশোরে ৫শ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ বাস্তবায়ন হয়েছিল আন্দোলনের মাধ্যমে। মেডিকেল কলেজ চালুর এক যুগ পেরিয়ে গেলেও হাসপাতাল বাস্তবায়ন হয়নি। একনেকের সভায় প্রকল্প অনুমোদন দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই খুশি হয়েছি।

যশোরে ৫শ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতা ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু বলেন, একনেকে প্রকল্প অনুমোদন হয়েছে, এটা খুশির খবর। আমরা চাই এই প্রকল্প দ্রুত কার্যকর হোক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com