বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে চাই : সেতুমন্ত্রী

বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে চাই : সেতুমন্ত্রী

 

 

 

কালের খবর :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে। বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ায় শহীদদের আত্মবলিদান সার্থক হয়েছে।

বুধবার সকাল সোয়া ৮ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের প্রায় ৩০ কোটি বাংলা ভাষাভাষীর মানুষের ভাষাকে জাতিসঙ্ঘ দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা প্রদান করবে এটাই আজ আমাদের প্রত্যাশা, এটাই আজ বাঙালি জাতির পক্ষ থেকে আমাদের দাবি।

এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত, পরাভূত করে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, আজকের দিনে এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।

কালের খবর  /২১/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com