মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
কুষ্টিয়া ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট। কালের খবর

কুষ্টিয়া ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট। কালের খবর

 

মোঃ ইসমাইল হোসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট করেছেন কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ক্যম্পাসের একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তাঁরা।

এ সময় শিক্ষার্থীরা ‘’ রক্ত লাগলে রক্ত নিন,উচ্চ শিক্ষার সুযোগ দিন।ডিপ্লোমাতে জীবন শেষ, এ কেমন বাংলাদেশ। জান দিবো মান নয়, মর্যাদাতে আপোষ নয়।” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে , ইন্টার্ণশীপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এযুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন,কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ,বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

শিক্ষার্থীরা জানান,”সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। এটি আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা আন্দোলন করছি।আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবি মানলে কারও কোনো ক্ষতি হবে না।”

দুপুর ১২ টার দিকে এসব দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডাঃ হেলিশ রঞ্জন সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষ ডাঃ হেলিশ রঞ্জন সরকার বলেন, “আমি শিক্ষার্থীদের স্মারক লিপি পেয়েছি। আজকেই স্মারকলিপিটা ডিজি মহোদয় বরাবর পাঠিয়ে দিবো।তাঁরা শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।”

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com