রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
কেশবপুরে মাছের ঘেরে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি। কালের খবর

কেশবপুরে মাছের ঘেরে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি। কালের খবর

 

যশোর প্রতিনিধি, কালের খবর :

কেশবপুর উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন বিলে মাছের ঘের-ভেড়িতে আগাম শীতকালীন সবজি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। বিলের ভিতরে চারদিকে শুধু সবুজের সমারোহ। আগাম শীতকালীন সবজি শিম গাছে ফুল ধরেছে সেই সাথে কৃষকের মুখে হাসি ফুটেছে।

কেশবপুর উপজেলা মৎস্য অধিদফতর সুত্রে জানা গেছে, উপজেলায় ছোট বড় মাছের ঘের রয়েছে ৪ হাজার ৬৫৮ টি। ঘেরের ভিতর জমির পরিমাণ হলো সাড়ে ৭ হাজার হেক্টর। মৎস্য চাষিরা ঘেরে শুধু মাছের চাষ করেনি। সেই সাথে ঘেরের ভেড়ির উপরে বিভিন্ন প্রকার সবজি শিম, বরবটি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁইশাক ও লাল শাকের চাষ করেছে। বিলের ভিতরে এমন কোনো মাছের ঘের নেই যে ভেড়ির উপরে শীতকালীন সবজির চাষ করা হয়নি।

সরেজমিনে উপজেলার পাঁজিয়া, সুফলাকাঠি ও গৌরিঘোনা ইউনিয়নের বিভিন্ন বিলে শুধু মাছের ঘের আর ঘের। মাছের ঘেরে ভেড়ি তৈরি করে তাতে কৃষক দ্বৈত চাষে সফলতা পেয়েছে। কৃষকরা মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির সাদা মাছের চাষ করেছে এবং ভেড়ির উপরে মাচা তৈরি করে শীতকালীন আগাম সবজির চাষ করেছে। শিম গাছে সবেমাত্র ফুল ধরেছে। খুব অল্পদিনে তিনি উৎপাদিত শিম বাজার চড়া মূল্যে বিক্রি করে অধিক মুনাফা লাভের আশা করছেন।

কেশবপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বলেন, একসময় কৃষক তাদের মাছের ঘেরে শুধু মাছের চাষ করতো। আর ঘেরের ভেড়ি খালি পড়ে থাকতো। কৃষকদের ঘেরে মাছ ও ভেড়ির উপরে শীতকালীন সবজি দ্বৈত চাষের পরামর্শ দিয়ে শীতকালীন সবজি চাষে উৎসাহিত করা হয়েছে। আর কৃষক সবজি চাষে সফলতা পেয়ে খুব আনন্দিত হয়েছে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com