বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাদারীপুর রাজৈর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু। কালের খবর

মাদারীপুর রাজৈর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু। কালের খবর

মাদারীপুর থেকে মোঃ রুবেল মাহমুদ, কালের খবর : মাদারীপুরের রাজৈরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।উপজেলার কবিরাজপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩৫) মঙ্গলবার সকালে এবং একই ইউনিয়নের কাঁচাবালি গ্রামের বাবুল মাতুব্বরের মেয়ে রিয়া মনি (২২) সোমবার রাতে মৃত্যুবরন করেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার কবিরাজপুর গ্রামের মাহবুব মিয়া জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ হয়।এ অবস্থায় তিনি নিজ বাড়িতেই ছিলেন। সোমবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু ঘটে। অপরদিকে কাঁচাবালি গ্রামের বাবুল মাতুব্বরের মেয়ে রিয়া মনি জ্বরে আক্রান্ত হলে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হয়। এ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউ এইচ এন্ড এফ পিও ডাঃ খন্দকার আমেনা নুসরাত জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর আমার জানা নেই।আমাদের এখানে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ১২ জন মহিলা। এখানে এখনও কেউ মারা যায়নি।

রাজৈর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, ডেঙ্গু সম্পর্কে আমরা সচেতনতামূলক কর্মসূচী পালন করব। এছাড়াও এডিস মশা নিধনের ব্যাপারে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করার ব্যবস্থা করা হবে।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মুনীর আহমেদ খান জানান, মাদারীপুরের বাইরে চিকিৎসা নেওয়ায় এ তথ্য আমাদের জানা নেই। তবে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং রক্ত পরীক্ষা করাতে হবে। এছাড়াও বাড়ির আশেপাশে যেন এডিস মশা বংশ বিস্তার করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com