শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে একজন খুন, আহত-২। কালের খবর

মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে একজন খুন, আহত-২। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে মাসুম সরকার (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। রোববার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত ড্রেজার ব্যবসায়ী জামিরুল হক (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।
সরেজমিনে জানা যায়, দীঘদিন যাবত কামাল্লা গ্রামসহ আশ-পাশে ড্রেজার ব্যবসা করে আসছেন কামাল্লা গ্রামের জামিরুল হক ও রিফাত সরকার। কোন এলাকা থেকে কে ফসলি জমির মাটি উত্তোলন করবে এ নিয়ে ঐ দু’ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ চলে আসছে। এরমধ্যে গত শনিবার ড্রেজার ব্যবসায়ী জামিরুল হকের পাইপ ভাংচুর করে প্রশাসন। এ ঘটনা সন্দেহের তীর ছোড়েন রিফাত সরকার ও তার ভাই মাসুম সরকারের উপর। এক পর্যায়ে প্রকাশ্যেই হুমকি-ধমকি দেয় জহিরুল হক। হামলার ঘটনা আচঁ করতে পেরে  রিফাত সরকারের ভাই মামুন সরকার শনিবার বিকেলে মুরাদনগর থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন।
গতকাল রোববার বিকেলে কামাল্লা মাদরাসা মাঠে খেলা দেখতে যাওয়ার পথে মাসুম সরকারের উপর হামলা করে জামিরুল হক, তার ভাতিজা রাসেল ও ফয়সাল। এ ঘটনার খবর পেয়ে মামুন সরকারের লোকজনও জামিরুল হক ও তার ভাতিজা রাসেলের উপর পাল্টা আক্রমন করে। হামলায় ঘটনাস্থলেই মামুন সরকার মারা যায় এবং অপর পক্ষের জামিরুল হক ও তার ভাতিজা রাসেল আহত হয়। এরমধ্যে গুরতর আহত জামিরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
নিহত মাসুম সরকারের মা খোরশেদা বেগম ও ভাই মামুন সরকার বলেন, মাসুম সরকারকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয় জহিরুল হক। আত্মরক্ষায় শনিবার থানায় গিয়ে অভিযোগ করেছিলাম। ঘটনাস্থলে এসেও রহস্যজনক কারণে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। খেলা দেখতে যাওয়ার পথে আমার ভাই মাসুম সরকারের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে জামিরুল হকসহ তার ভাতিজা রাসেল ও ফয়সাল। হামলায় দেশীয় অস্ত্রসস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই আমার ভাই মাসুম সরকার মারা যায়।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, পূর্ব শত্রুতার জেরে খুন হলেন মাসুম সরকার। লাশ সূরতহাল করে থানা হেফাজতে আনা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com