বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঝিমিয়ে থাকা কুষ্টিয়া জেলা বিএনপি জেগে উঠে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রা। কালের খবর

ঝিমিয়ে থাকা কুষ্টিয়া জেলা বিএনপি জেগে উঠে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রা। কালের খবর

 

কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : 

ঝিমিয়ে থাকা কুষ্টিয়া জেলা বিএনপি জেগে উঠে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রা করেছে। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাটি বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের আলফার মোড় থেকে শুরু হয়ে প্রায় ত্রিমোহনী এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকাল থেকেই কুষ্টিয়া শহরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আলফার মোড় এলাকায়। এ সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে ছিলো জেলা পুলিশ।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির নেতারা বলেন, দেশের মানুষ এই সরকারকে চাই না। তাদের সঙ্গে সাধারণ জনগণের কোনো সম্পর্ক নেই। হাসিনা সরকার রাতের ভোটের সরকার। এই সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করে, অত্যাচার জুলুম করে। এ পরিস্থিতি আর চলতে পারে না। এই সরকারের অধীন অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সরকারের পদত্যাগ চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম,বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com