শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শাহজাদপুরে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন। কালের খবর

শাহজাদপুরে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন। কালের খবর

 

মোঃ নয়ন আলী শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সিরাজগঞ্জ শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের প্রায় চার শতাধিক কৃষক- কৃষাণী ও স্থানীয় জনসাধারণ তাদের কৃষিজমি ও ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন করেছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না গ্রামবাসী। কয়েকদিন আগে গ্রামবাসী আন্দোলন করে বন্ধ করে দিলেও আবারও পাইপ, অবৈধ ড্রেজার নিয়ে এসে চালাতে নিলে অসহায় গ্রামবাসী এ মানববন্ধন করে।

এ সময় মানববন্ধনে উপস্থিত কৃষকেরা বলেন, আমরা শতবছর যাবৎ আমাদের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতকান্দি গ্রামের সাদেক মোল্লা, খাদেমুল ইসলাম, আলীম মোল্লা ও হাসান আলীসহ প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় বালুখেকো চক্রটি অবৈধভাবে করতোয়া নদীর পাশে বড় বড় ড্রেজার দিয়ে অবাধে আমাদের রেকর্ডকৃত ফসলী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এতে আমরা বাধা দেওয়ায় প্রতিনিয়ত আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। এনিয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দিয়ে আরও আমরা বিপদে পরেছি। আমরা কারও সহযোগীতা পাচ্ছি না। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক মনিরুল ইসলাম, ইউসুফ প্রাং, নাছিম সরকার, হানিফ মোল্লা, হাজী গফুর আলী, আজাদ সরকার, আলাল সরকার, হাওয়া বেগমসহ প্রায় চার শতাধীক কৃষক কৃষাণী।

এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন আমি নির্বাচনের কারনে দুই পক্ষকে নিয়ে বসতে পারি নাই। তবে তাদের আমি ভয়ভীতি প্রদর্শন করতে নিষেধ করে এসেছি। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম, দ্রুত কৃষক পরিবারদের আইনগত সহযোগীতা দেওয়া হবে।

এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। এর আগেও ঐখানে অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। আবার চালালে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com