শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
প্রতারণার দায়ে কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সাময়িক অব‍্যাহতি। কালের খবর

প্রতারণার দায়ে কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সাময়িক অব‍্যাহতি। কালের খবর

 

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা),প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে দলীয় পদ থেকে সাময়িক অব‍্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।

১লা মে সোমবার জেলা সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক ও সাধারণ সম্পাদক দীপক কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ও নোটিশে বিষয়টি নিশ্চিত হয়।

নোটিশে বলা হয় উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস’র বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দের অভিযোগ ও বিভিন্ন সংবাদপত্র মিডিয়ায় প্রকাশিত প্রচারিত সংগঠনের সুনাম ও মর্যাদা হানীকর এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার নীতি আর্দশ পরিপন্থি কর্মকান্ড এবং নির্দেশ অমান্যের খবর এমনকি বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী উন্নয়ন কর্মসূচি বা অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের নাম করে সাধারণ গরীব দুঃখী মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার খবর পত্রিকা ও মিডিয়ায় প্রকাশ হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।এমতাবস্থায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বৃহত্তর রংপুর বিভাগের বিভাগীয় সম্পাদক/ সমন্বয়কারীর সাথে পরামর্শক্রমে বাংলাদেশ কৃষক লীগের গঠন তন্ত্রের ২৯-এর (খ),২৪ এর (ক),(গ),(ছ) ধারার অংশ বিশেষ প্রয়োগ বা গঠনতান্তিক বিধি মোতাবেক সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারণ সম্পাদক মোঃ বকুল বিশ্বাসকে স্ব স্ব পদ থেকে সাময়িক অব‍্যাহতি প্রদান সহ তাদের সকল সাংগঠনিক ক্ষমতা খর্ব করা হয়।

একই সাথে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের জন‍্য বলা হয়েছে।

সেই সাথে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ‍্যে জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযুক্ত সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের স্ব স্বাক্ষরিত পুর্ণ জবাব দেয়ার নির্দেশ প্রদান করেন। এদিকে একাধিক জনের ফেসবুক আইডিতে ভূক্তভোগীদের টাকা ফেরত সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা গ্রহনের জোড়ালো দাবি জানিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com