বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মানুষের জীবন-মান উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই: এমপি মনু। কালের খবর

মানুষের জীবন-মান উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই: এমপি মনু। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : 

রাজধানীর ঐতিহ্যবাহী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম। এ সময়৷ তিনি বলেন, দেশের উন্নয়ন আর মানুষের জীবন মান উন্নত করতে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই।
বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন কোনাপাড়ায় নতুন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মানোন্নয়নের গুরুত্বারোপ করে তিনি বলেন,
বিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষকের সমন্বয় আনতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বখাটেদের বিরুদ্ধে অতিদ্রুত বিশেষ ব্যাবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
অভিভাবকদের উদ্দেশ্য কাজী মনিরুল ইসলাম মন বলেন,শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে শিকার মানোন্নতি হয়েছে। দেশের মানুষ এখন অনেক ভালো আছে। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা শিক্ষা অফিসার মো: মাইনুল হোসেন, পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ শিমলা, আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল আলীম, সাদ্দাম হোসেন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com