মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব‍্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানবন্ধন। কালের খবর

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব‍্যাপক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানবন্ধন। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ , সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তার ব‍্যাপক অনিয়ম, দুর্নীতি ও নার্সদের প্রতি অশ্লীল মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন ডাক্তার ,নার্স ও কর্মচারীরা। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা। এতে একমত পোষন করে পৌর মেয়র, জাতীয় পাটি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ অংশ গ্রহন করে।
মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মেডিকেল অফিসার ডাক্তার রেজোয়ান ইসলাম, শাকিরা, নার্স জুলেখা বেগম, আল্পনা , রাশেদুল ইসলাম, ফজলুল হক সরকার, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন ইউএইচএন্ডএফপিও,কোন কারন ছাড়াই ডাক্তার এবং নার্সদের বেতন ভাতা বন্ধ করে রাখেন। পরে টাকার বিনিময়ে তা ছাড় করেন। ডাক্তার ও নার্সদের বিভিন্ন প্রশিক্ষণের সন্মানি তিনি নিজে আত্নসাৎ করেন । স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে ১ হতে ২ দিন অফিস করেন। কোন কোন সপ্তাহে অফিস করেন না। নিজের মনগড়া মতে স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। সেবার মান নিন্মমুখী হয়ে পড়েছে। ৫০ শর্য্যার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পান ৩০ শর্য্যার রোগী। তিনি প্রায় সময় কর্মকর্তা ও কর্মচারিদের সাথে অসৌজন্য আচরণ ও অনৈতিক কাজ করতে বলেন।পরে পৌর মেয়র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ ব্যাপরে উজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ কোন সদুত্তর দিতে পারেননি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com