বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
সাপাহারে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন। কালের খবর

সাপাহারে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন। কালের খবর

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি, কালের খবর : নওগাঁর সাপাহারে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহষ্পতিবার বিকেল ৩ টায় সারাদেশের ন্যায় সাপাহার উপজেলাতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈকালিক চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহেদ মালেক এমপি।

এসময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যাত্রা শুরু করেন। সেই ধারা অব্যহত রাখতে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নিয়েছেন সরকার। জনগনের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে কয়েকটি জেলা ও উপজেলাতে পাইলট প্রকল্প হিসেবে অফিস টাইম শেষ হবার পর বৈকালিক ৩টা থেকে ৬টা পর্যন্ত নামমাত্র ফি’ নিয়ে এই চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এর আগে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ।

এসময় উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, সেবিকা সহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com