বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে চালু হলো অপারেশন থিয়েটার। কালের খবর

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে চালু হলো অপারেশন থিয়েটার। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে চিকিৎসা ক্ষেত্রে চালু হলো অপারেশন থিয়েটার। আজ রোববার এক নারীর অপারেশনের মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো চিকিৎসা ক্ষেত্রে অপারেশনের ব্যবস্থা। জানা গেছে দীর্ঘ ১০ বছর ধরে অপারেশনের জন্য উপকরণ প্রস্তুত থাকলেও এনেস্থেসিয়া ডাক্তারের অভাবে অপারেশন চালু করণ সম্ভব হয়নি। দিনের পর দিন ওটি বন্ধ থাকার কারণে যাবতীয় উপকরণ নষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে আজ রোববার উপজেলাবাসীর প্রাণের দাবি বাস্তবায়ন হলো।দীর্ঘ প্রত্যাশার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ একজন নারীর সিজারের মধ‍্য দিয়ে অপারেশন চালু করেন।অপারেশন পরিচালনারয় সার্বিক সহযোগিতা করেন মেডিকেল অফিসার সুরভী সুলতানা,শফিকুল ইসলাম, রেজওয়ান আহমেদ, রফিকুল ইসলাম, এনামুল হক, নার্স,সুপারভাইজার সাবিনা ইয়াসমিন সহ সকল ডাক্তারগণ। সিজারিয়ান নারী ও সন্তান বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্থ আছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, প্রয়োজনীয় উপকরণ,ডাক্তার ও জনবল সংকটের কারণে অপারেশন ব্যবস্থা বন্ধ ছিল।আজ উপজেলা বাসীর প্রাণের দাবি পূরণ হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল -মারুফ জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ হলো আজ থেকে এক নতুন চিকিৎসা ক্ষেত্রে মাত্রা।এখন থেকে অপারেশনের জন্য উপজেলা বাসিকে রংপুর অথবা গাইবান্ধায় যেতে হবে না।স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনের বিষয়ে জাতীয় সংসদে কথা বলেছি। সফল অপারেশনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার ও এর সাথে জড়িত সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com