শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, মা আহত। কালের খবর

চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, মা আহত। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোরের চৌগাছায় নির্মাণাধীন চার তলা ভবন থেকে ইট পড়ে শ্রেয়া বালা (৭) নামের শিশুর মৃত্যু হয়েছে। সাথে থাকা তার মা বুলি বালা গুরুতর আহত হয়েছেন।শহরের মাইক্রোস্ট্যান্ডের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত শ্রেয়া বালা চৌগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ড নিরিবিলি পাড়ার বাসিন্দা শংকর কুৃমার বালার মেয়ে ও রাগিব আহসান নিহাল আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

স্থানীয়সুত্রে জানা গেছে, প্রাইভেট পড়া শেষ করে শনিবার সকালে তার মায়ের সাথে বাড়ি ফিরছিলো শ্রেয়া। এমন সময় শহরের মাইক্রোস্ট্যান্ডের পাশে জনৈক জিল্লুর রহমানের নির্মাণাধীন পাঁচতলা ভবনের নিচে এলে চারতলার বেলকনির কাজ চলাকালে একটি ইট শ্রেয়ার মাথার ওপর পড়ে। এসময় তার মা বুলি বালা আহত হন।পৌর সভার ভিতরে অসাবধানতার অবস্থায় নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে। নেই কোনো সেফটি।বিল্ডিং সুরক্ষার নেট বা জাল ব্যবহার করেন না প্রতিনিয়ত কোন না কোন বিল্ডিং এর দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা শিশু শ্রেয়া বালাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমা নাহিদ শান্তা তাকে যশোর জেনারেল ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com