বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু। কালের খবর

শিবগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু। কালের খবর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা।
শিবগঞ্জ কেন্দ্রীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুর খানের সঞ্চালনায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদী, একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, যুব কর্মকর্তা আব্দুৎ তোয়াব, সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূথ।
দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৩টি ভেন্যুতে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইলে আসক্তিসহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে ২৩৬ জন বালক এবং বালিকা অংশ নেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com