শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অপহৃতকে উদ্ধার করলো পুলিশ মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু। কালের খবর

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অপহৃতকে উদ্ধার করলো পুলিশ মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু। কালের খবর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
ঢাকা কাকরাইল থেকে অপহৃত ওমর ফারুক আব্দুল্লাহকে (২৫) চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর বাজারের সড়কের পাশ থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত ওমর ফারুক আব্দুল্লাহ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি পিরোজপুরের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা বনশ্রী এলাকায় বসবাস করেন। মুসলিমপুর এলাকার বাসিন্দা আবদুর রহিম বলেন, রাত ১০টার দিকে মুসলিমপুর বাজারের সড়কের পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একটি মানুষকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

এ সময় একাধিকবার পানি খেতে চাচ্ছিলেন তিনি। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ সময় তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে খবর পেয়ে অপহৃত যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ওই যুবককে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চাঁপাইনবাবগঞ্জে থাকা আত্মীয় স্বজনের কাছে ওই যুবককে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে তাকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় শিবগঞ্জের মুসলিমপুর বাজারের সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com