শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
পল্লবীতে সৎ মাকে পিটিয়ে জখম; বাড়ি দখলের অভিযোগে থানায় মামলা

পল্লবীতে সৎ মাকে পিটিয়ে জখম; বাড়ি দখলের অভিযোগে থানায় মামলা

বাহাউদ্দীন তালুকদার, কালের খবর :

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাধে একটি বসতবাড়িকে কেন্দ্র করে সতিন, সৎ ছেলে ও মেয়ে কর্তৃক সৎ মাকে হত্যার চেষ্টা ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে।

আহত নাসিমা বেগম (৪০) এ ঘটনায় সাতজনকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন, আসামিরা হলেন- আবু বকর সিদ্দিক (২৭), বেল্লাল হোসেন (৩০), ওমর ফারুক (২৪), উজ্জল (২৫), আয়েশা বেগম (৩২), ইবনে আলী (২২), সাফিয়া বেগম (৫০) সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করা হয়।

নাসিমা বেগম বলেন- আমার স্বামী আলী হোসেন আমার বর্তমান বাড়িটি জীবিত থাকা অবস্থায় আমার নামে ষ্ট্যাম্প মূলে ক্রয় করেন। উক্ত বাড়িটি আমি ভাড়া দিয়ে পার্শ্ববর্তী একটি লাইনের বাসায় দীর্ঘদিন বসবাস করে আসছি। আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই উপরোক্ত বিবাদীগণ আমার বাড়িটি দখল করার পায়তারা করিতেছে এবং আমাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।

গত ২৪ ফেব্রয়ারী (শুক্রবার) সকাল অনুমানিক ১০ ঘটিকার সময় পল্লবী থানাধীন সেকশন-১১, বাউনিয়াবাধ আমার বাসার ভেতর আমি অবস্থানকালে উল্লেখিত সকল বিবাদীগণসহ অজ্ঞাতনামা ৫/৬ জন লোক তাদের হাতে থাকা ছুরি, ছেলি, কাঠ, লাঠি নিয়ে হঠাৎ আমার উপর হামলা করে, আমাকে এলোপাথারী কিলঘুষি মেরে শরীরে বিভিন্ন স্থান নীলাফুলা জখম করে। আবু বক্কর সিদ্দিক (২৭) তাহার হাতে থাকা ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করলে কপালের ডানপাশে কাটা রক্তাক্ত জখম হয়।

ভুক্তভোগী আরো জানান- বেল্লাল হোসেন (৩০) আমার কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে। আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অপরাধীরা আমাকে সুযোগমত পেলে মেরে ফেলবে বলে চলে যায়।

আমি আহত অবস্থায় ফ্লোরে পড়ে থাকলে আমার ছেলে ইব্রাহিম খলিল আমাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আমার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসা শেষে আমি কিছুটা সুস্থ হইয়া ২৮ ফেব্রয়ারী (মঙ্গলবার) রাতে পল্লবী থানায় একটি মামলা দায়ের করি।

এবিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুন্সীআল-আমিন সাংবাদিকদের জানান- প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি, আসামিরা খুবই ভয়ংকর, তাদের বিরুদ্ধে খুন, মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। উক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করতে ওসি স্যারের নির্দেশনা পেয়েছি, আশা করি দ্রুত সময়ের মধ্যে সকল আসামিদের আমরা গ্রেফতার করতে সক্ষম হবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com