শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কক্সবাজার কর্তৃক মাদকসহ অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার। কালের খবর

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কক্সবাজার কর্তৃক মাদকসহ অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার। কালের খবর

কক্সবাজার থেকে সাইফুল ইসলাম, কালের খবর :

পুলিশ সুপার, কক্সবাজার জেলা জনাব মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম(বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি),কক্সবাজার জনাব আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কক্সবাজার এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ দিবাগত রাত ২০:৩৫ ঘটিকায় উখিয়া থানাধীন বালুখালী বাজারে অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার পলাতক আসামী মোঃ আলমগীর আলম প্রঃ মোঃ আলমগীর(৩২), পিতা-মোঃ নুর আহম্মদ, মাতা-হালিমা খাতুন, স্থায়ী সাং-সোনা মিয়া কন্ট্রাক্টরের বাড়ী, ওমর আলী রোড, পূর্ব ষোল শহর (পার্ট ১ এন্ড ডাকঘর: চান্দগাঁও-৪২১২, চাঁদগাঁও, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ঃ বালুখালী, বানুর বাপের খিল, ২নং ওয়ার্ড, ৫নং পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী উখিয়া থানার মামলা নং-৭০/৭০, তাং-১৬/০১/২০২২ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় অপরাধ করিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। অনুসন্ধানে আরো জানা যায় ধৃত আসামী একজন পুরাতন রোহিঙ্গা শরনার্থী। বর্ণিত আসামী কৌশলে চট্টগ্রামের ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হয়। এছাড়াও বর্ণিত আসামীর পরিবারের লোকজন ও বিভিন্ন কৌশলে জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হয়। তদন্তাধীন মামলার পাশাপাশি ধৃত আসামী পুরাতন রহিঙ্গা শরনার্থী হিসাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা অর্ন্তভূক্তির বিষয়ে তদন্ত অনুসন্ধান অব্যাহত আছে। আসামীকে ০৭(সাত) দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com