শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর
স্বামীর লাশ দাফনে বাদা দেনমোহর বুঝে পেয়ে স্ত্রীর অনুমতি

স্বামীর লাশ দাফনে বাদা দেনমোহর বুঝে পেয়ে স্ত্রীর অনুমতি

কুড়িগ্রাম প্রতিনিধি, কালের খবর :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের নেওয়াশী গ্রামে দেনমোহর বুঝে পেয়ে স্বামীর লাশ দাফনের অনুমতি দিলেন স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে বছির উদ্দিন (৮৫) নামের এক ব্যক্তি বার্ধক্যজনিত রোগে মারা যান। নিহত বছির উদ্দিনের আত্মীয়-স্বজন তার দাফন কাপনের ব্যবস্থা করে এবং শত শত মুসল্লি বছির উদ্দিনের জানাজায় অংশ নেয়।

এ সময় নিহত বছির উদ্দিনের দ্বিতীয় স্ত্রী শাকরা বেগম (৪৫) জানাজায় শত শত মানুষের উপস্থিতে স্বামীর আত্মীয়-স্বজনদের কাছে দেনমোহরের দাবি করে বলেন, দেনমোহর না দেয়া পর্যন্ত আমার স্বামীর লাশ দাফন করা যাবে না।

এ সময় তিনি আরো জানান, আমার কোনো সন্তান নেই, আমার ভবিষ্যৎ কি হবে। আমার স্বামীর প্রথম স্ত্রীর দুই মেয়ে সন্তান আছে। এখন আমার স্বামী নেই। কে আমাকে দেখাশুনা করবে। আমার কোনো ব্যবস্থা না করা পর্যন্ত লাশ দাফন করবেন না।

এ ঘটনা নিহত বছির উদ্দিনের দুই স্ত্রীর স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমন কি দুইপক্ষের মধ্যে ঝগড়ায় জড়িয়ে যান। এলাকাবাসী নিহতের জানাজা শেষে লাশ দাফন না করে সবাই চলে যায়। দিনভর দফায় দফায় বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।
পরে বিষয়টি এলাকাবাসী ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও নিহতের দুই স্ত্রীর আত্মীয়-স্বজনদের সঙ্গে বৈঠক করলে বিষয়টি মীমাংসা হয়। পরে দ্বিতীয় স্ত্রী শাকরা বেগমকে ৬০ হাজার টাকা ও নিহত স্বামীর সম্প্রতি দুই আনা সম্পত্তির অংশ দেওয়ার কথা দিয়ে অবশেষে রাত দেড়টায় স্বামীর লাশ দাফনের অনুমতি দেয়। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশের উপস্থিতিতে নিহত বছির উদ্দিনের লাশ দাফন করে।

কালের খবর/১৮/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com