বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে যশোর বোর্ডে। কালের খবর

পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে যশোর বোর্ডে। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোর শিক্ষাবোর্ডে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবার পাসের হার ৮৩.৯৫। একইসাথে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান থেকে এমন তথ্য পাওয়া গেছে। ২০২১ সালে পাসের হার ছিল ৯৮.১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী।গতবছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার তা হারিয়েছে।বুধবার (৮ ফেব্রুয়ারি) বেল ১২টায় যশোর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কুমার কুন্ডু প্রেসক্লাব যশোরে ফলাফল প্রকাশ করার সময় এ তথ্য তুলে ধরেন।

২০২২ সালে যশোর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৮ হাজার ২৬৯ জন। এদের মধ্যে পাস করেছে ৮২ হাজার ৫০১ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৭৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬ হাজার ৬৪৭, মানবিক বিভাগ থেকে ৬৭ হাজার ৬৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৪ হাজার ৫৫৯ ও বাণিজ্য বিভাগ থেকে ১২ হাজার ৮৫০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১ হাজার ২৯৫ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ৪ হাজার ৮০৫ ও মেয়ে ৪ হাজার ১৫৭, মানবিক বিভাগে ছেলে ২ হাজার ৩০৬ ও মেয়ে ৫ হাজার ৪৪৬ এবং বাণিজ্য বিভাগে ছেলে ৯০৩ ও মেয়ে ১ হাজার ৮৬ জন রয়েছে।২০২২ সালের পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ছয়টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com