শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলো। কালের খবর

এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলো। কালের খবর

এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলোবিদেশে ভ্রমণ শেষে ফিরতি পথে অনেক কিছুই কিনে আনেন অনেকে। এয়ারপোর্টে সমস্যা এড়াতে জেনে নিন কোনো শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে কোন জিনিসগুলো।

গৃহস্থালি পণ্য

  • ১০০ গ্রাম ওজন পর্যন্ত সোনার গয়না এবং ১২টি পর্যন্ত ২০০ গ্রাম ওজনের রুপার গয়না।
  • ব্যক্তিগত ব্যবহারের খেলার সরঞ্জাম।
  • টাইপরাইটার, বাড়িতে ব্যবহারের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান।
  • রান্নাঘরের জিনিসপত্র, যেমন রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর,  জুসার ও কফি মেকার।
  • বিদেশ থেকে কোনো অসুস্থ যাত্রী এলে সেই যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি।
  • ১৫ বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট।

ইলেকট্রনিকস পণ্য

  • সর্বোচ্চ দুটি মোবাইল ফোনসেট।
  • ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এবং সঙ্গে একটি ইউপিএস।
  • কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন।
  • পেশাদার কাজে ব্যবহৃত হয় না এ রকম ভিডিও এবং ছবি তোলার ডিজিটাল ক্যামেরা।
  • ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর
  • ২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, সিআরটি টেলিভিশন।
  • সর্বোচ্চ চারটি স্পিকারসহ সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক প্লেয়ার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com