শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
অভয়নগরে হত্যা মামলার আসামি মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। কালের খবর

অভয়নগরে হত্যা মামলার আসামি মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

অভয়নগরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সকাল সাড়ে ৮ টার দিকে ত্রিমুখী রাস্তার ওপর ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। নিহত মাছ ব্যবসায়ী অভয়নগর উপজেলার দামুখালী এলাকার জনৈক অনদির ছেলে সুব্রত ওরফে শুভ্র।হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানের সামনে যান তিনি। এর কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল যোগে দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো তার কপালে, পিঠে ও বাম হাতের গোড়ায় বিদ্ধ হয়। ঘটনাস্থালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ।পরে পুলিশ সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।এলাকাবাসি সূত্রে জানা গেছে, সুব্রত একজন ঘের মালিক ও মাছ ব্যবসায়ী। সে ফুলতলা বাজার বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক রকিবুল ইসলাম হত্যা মামলার আসামী ছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম জানান, দামুখালী বিদ্যালয়ের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com