শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শ্রীমঙ্গলে ৬০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

শ্রীমঙ্গলে ৬০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক। কালের খবর

মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় ৬০ পিছ ইয়াবাসহ আলী হোসেন পাপ্পু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সে শ্রীমঙ্গল কালীঘাট রোডের মৃতঃ আনোয়ার হোসেনের পুত্র।

শনিবার (৭ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে এসআই রাকিবুল হাসান, এসআই সাইফুল ইসলাম, এএসআই হান্নানসহ শ্রীমঙ্গল থানার একটি টিম শ্রীমঙ্গল শহরের মিশন রোডের জনৈক আব্দুল মুহিতের মালিকাধীন টিনশেড বাড়ির পশ্চিম পাশের একটি কক্ষ থেকে আসামিকে আটক করে। এসময় পুলিশ আসামির কক্ষ তল্লাশি করে ৬০ পিছ ইয়াবা উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত পাপ্পু শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com