শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুলাউড়ায় সহস্রাধিক ইয়াবাসহ আটক ১। কালের খবর

কুলাউড়ায় সহস্রাধিক ইয়াবাসহ আটক ১। কালের খবর

মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর : কুলাউড়ায় এক হাজার দশ (১০১০) পিছ ইয়াবাসহ মখলিছ মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।

রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া থানাধীন পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মখলিছ পৃথিমপাশার গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় এসআই আবদুল আলিম, এএসআই তপন দেব, এএসআই তাজুল ইসলাম, এএসআই রায়হান কবির, এএসআই রুমান মিয়াসহ গতকাল (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মখলিসকে গ্রেফতার করে।

কুলাউড়া থানার ওসি জানান, গ্রেফতারকৃত মখলিছ চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা আমাদের গোপন সোর্সের মাধ্যমে জানতে পারি মখলিসের কাছে বিপুল পরিমান ইয়াবা রয়েছে।
২৫ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় কুলাউড়া থানার বিশেষ অভিযানে পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে থেকে মখলিসকে আটক করা হয়। মখলিসকে তল্লাশি করে তার নিকট থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com