শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন ! কালের খবর

কুষ্টিয়ায় শ্যালকের হাতে দুলাভাই খুন ! কালের খবর

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি কালের খবর :

কুষ্টিয়ায় শ্যালকের হাতে মসলা বাটার শিল পাটার আঘাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামে একজন খুন হয়েছে। আজ সকালের দিকে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া কবি আজিজুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মিলপাড়ার এলাকার কাশেম মোল্লার ছেলে সিরাজ মোল্লা।
পরিবার সূত্রে জানা যায় সকালের দিকে বোনের বাসা বেড়াতে আসেন তার ভাই আলমগীর হোসেন। এর পর তার বোন ঘুম থেকে উঠে নাস্তা আনার জন্য বাড়ির বাহিরে যান। বাড়ীতে এসে দেখে তার স্বামী সিরাজ মোল্লা রক্তাক্ত অবস্থায় বিছানাগত হয়ে পড়ে আছেন। পরে তাকে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়না তন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধারণা করছেন পারিবারিক শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আলমগীরকে আটক করতে পারেনি পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com