শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ভোলার ভূমিহীন নেত্রী বকুলকে কুপিয়ে নৃশংস হত্যা ও বড় বোন মুকুল বেগম জখমে ক্ষত-বিক্ষত। কালের খবর

ভোলার ভূমিহীন নেত্রী বকুলকে কুপিয়ে নৃশংস হত্যা ও বড় বোন মুকুল বেগম জখমে ক্ষত-বিক্ষত। কালের খবর

কালের খবর ডেস্ক :

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা মুজিবনগর ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড সিকদারের চরের মুজিব নগর ভূমিহীন সমবায় সমিতির নেত্রী, বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী স্থানীয় নেত্রী ও মুজিব নগর ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য, ভোলা জেলার নেতা আলম বাচ্চুর সহধর্মনী বকুল বেগমকে ৩০ নভেম্বর গভীর রাতে চিহ্নিত সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্র দিয়ে কূপিয়ে হত্যা করে। এবং বকুলের বড় বোন মুকুল বেগমকে কূপিয়ে জখম করে। সে মুমূর্ষু অবস্থায় মুকুলকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বকুল বেগমের লাশ দুলার হাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য ভোলায় সদর হাসপাতালে প্রেরন করেন।
উল্লেখ্য বকুল বেগমে স্বামী আলম বাচ্চু মেলকার ২৯ নভেম্বর দিবাগত রাতে আবদুল মালেক মেম্বার এর সাথে ভোলা সদরে একটি মামলায় জামিন নেওয়ার জন্য মূল ভূমিতে যায়। বকুল বেগম ও মুকুল বেগম দুই বোন ছবির পিছনে ভাংগা ঘরে একই বিছানা ঘুমায়। গভীর রাতে ঘুমান্ত অবস্থায় স্বামী-স্ত্রী একই বিছানা আছে মনে করে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে উপুর্যপরি দেশীয় ধারালো অস্র দিয়ে উপুর্যপরি কোপাতে থাকেন এবং বকুল বেগমকে নৃশংসভাবে হত্যা করেন।
বকুল বেগম জীবনদশায় তাঁকে এবং তাঁর স্বামীকে জীবননাশের আশাংকা করে দুলার হাট থানায়,ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকে নিকট চিহ্নিত সন্ত্রাসীদের নাম উল্লেখ করে অভিযোগ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com