বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে যশোর বোর্ড। কালের খবর

এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে যশোর বোর্ড। কালের খবর

আবেদ হোসাইন, যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। এই বোর্ডের ফলাফল অতীতের সব রেকর্ড ভেঙেছে।পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও গতবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। প্রতিবছরের মতো এবারও যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে ৩৮ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৭ হাজার ৭৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৭০১ জন।

বোর্ডে পাসের হারে বিজ্ঞানের পরেই রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এই বিভাগ থেকে ২২ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৮৩৪ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৮ হাজার ৭১৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক লাখ ১ হাজার ৭১২ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৬৫ জন। এদের মধ্যে ছাত্র ৮৬২ ও ছাত্রী তিন হাজার ৭০৩ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, এবছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের প্রশ্নপত্র ভালো হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নপত্রে উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনেক বিকল্প (অপশন) ছিল। ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com