শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
যশোরে দেড় ডজন মামলার শীর্ষ সন্ত্রাসীকে আটকের পর ছেড়ে দেয়ায় আলোচনার ঝড়। কালের খবর

যশোরে দেড় ডজন মামলার শীর্ষ সন্ত্রাসীকে আটকের পর ছেড়ে দেয়ায় আলোচনার ঝড়। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

যশোর কোতয়ালি থানার দুই দরোগার বিরুদ্ধে রেলগেট রায়পাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী হত্যা চাঁদাবজিসহ দেড় ডজন মামলার আসামি রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
সূত্র জানিয়েছে , ৪ নভেম্বর রাতে রেলগেট এলাকা থেকে ভাইপো রাকিবকে কোতয়ালি থানার দুই দারোগা এস আই আনসারুল হক ও এস আই সালাহ উদ্দিন খান আটক করেন। এ সময় ভাইপো রাকিব মদ্যপ অবস্থায় ছিল। রাকিবকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নেয়ার পর দেনদরবারের এক পর্যায়ে রাকিবের স্বজনদের সাথে মোটা অংকের টাকা চুক্তির বিনিময়ে শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে ছেড়ে দেয়া হয়।
রাকিবের নামে কোতয়ালি থানায় হত্যা, চাঁবাজিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। রেলগেট রায়পাড়ার বাসিন্দারা জানান, রাকিব একজন কিলার হিসেবে শহরে পরিচিত। হত্যা, চাঁদাবাজি তার পেশায় পরিণত হয়েছে। অথচ এমন একজন দুধর্ষ শীর্ষ সন্ত্রাসীকে আটকের পর পুলিশ ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইপো রাকিবের অত্যাচারে রেলগেট রায়পাড়া এলাকার বাসিন্দারা শান্তিতে বসবাস করতে পারে না। ভাইপো রাকিব প্রায় প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে মারপিটসহ বিভিন্ন রোমহর্ষক ঘটনা ঘটায়।

এ ব্যাপারে অভিযুক্ত দারোগো এস আই সালাহ উদ্দিন খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, থানায় এসে কথা বলেন, অফিসিয়াল কথা অফিসিয়ালিভাবে এসে কথা বলেন।
কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ভাইপো রাকিবকে আটকের পর তার কাছে কিছু পাওয়া যায়নি। উপরের চাপে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com