বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আখাউড়ায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

আখাউড়ায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর

ইয়াছিন আরাফাত আশিক, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর : প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহনা টেলিভিশনের আজ ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আখাউড়া মোহনা টেলিভিশন দর্শক ফোরাম অনুষ্ঠানটি আয়োজন করে। সকালে উপজেলা পরিষদের অভ্যন্তরে ডাকবাংলোর নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম। আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সাংগঠনিক সম্পাদক এম এ জলিল, কবি আফজাল খান শিমুল, অমিত হাসান আবির সহ অন্যরা।

এসময় তারা মোহনা টেলিভিশনের অনুষ্ঠানমালা ও বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করেন। মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন কবির অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পেশাগত কাজে সর্বমহলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইয়াছিন আরাফাত আশিক, আশিষ সাহা, হাসান মাহমুদ পারভেজ, শেখ নিজাম, মোঃ- ইসমাইল হোসেন, মোঃ জামির হোসেন সহ আরো অনেকে। পরে সবাই মিষ্টি মুখ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com