বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
১৫ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান ও পরিদর্শন করলেন এমপি মনু। কালের খবর

১৫ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান ও পরিদর্শন করলেন এমপি মনু। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

ঢাকা-৫ আসনের (ডেমরা-যাত্রাবাড়ি) ১৫ টি পূজা মন্ডপে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পূজা মন্ডপ গুলোতে পরিদর্শনকালে তিনি এ আর্থিক অনুদান প্রদান করেন।
এদিন বেলা ১১ টার দিকে ডিএসএসসির ৬৯ নাম্বার ওয়ার্ডের বাউলের বাজার সুধারাম বাউল এর আশ্রমে এমপি কাজী মনিরুল ইসলাম মনু হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ডেমরা থানা এলাকার অন্যান্য পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ উদ্দিন আহমেদ ও ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতিকুর রহমান আতিক,৬২ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, মান্নান স্কুল এণ্ড কলেজ এর সভাপতি সাংবাদিক কামরুজ্জামান কামরুল, ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল আলীম, ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি বাবু বক্স, ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোজাফফর হোসেন, বোরহান বেপারী,সাদ্দাম হোসেনসহ এলাকার সকল নেতৃবৃন্দরা।
কাজীমুল ইসলাম মনু বলেন,
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে বলে এমন আশঙ্কায় প্রথমদিন থেকে দুর্গাপূজায় মন্দিরে-মণ্ডপে মণ্ডপে সতর্ক অবস্থা পাহারা দিচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যাত্রাবাড়ি-ডেমরা,কদমতলী-শ্যামপুর,ওয়ারী-সুত্রাপুরসহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্তক অবস্থায় রয়েছে নেতাকর্মীরা যা অব্যাহত থাকবে।
মঙ্গলবার নবমীর মধ্যদিয়ে আগামীকাল বুধবার মহাদশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের এ ধর্মীয় উৎসব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com